গোপন বাগানের ডাক

ঐ দূরে বাগানে
কার বেহালা কেঁদে কেঁদে চলছে,
ডাক আসে।

গোপন বাগান থেকে ডাক আসে,
সেখানে বেজে ওঠে অচেনা করুণ সুর,
ঝড়া পাতারা দুমরে-মুচড়ে যায়,
চাঁদ নেই বলে নদীও রূপালী আয়না হয়ে ওঠে না।

গোপন বাগান
বেহালার ছড়া হৃদয়ে অস্ত্রোপচার চালায়,
বাগানে চলে মুগ্ধতা আর বিভ্রমের সহবাস,
নেই রাগমোচনের ক্লান্তি,
মায়ারা সেখানে ছলনা করে না।

গোপন বাগানে এসো।
কুয়াশার পেছনে লুকিয়ে লুকিয়ে,
নিজেকে হারিয়ে বেহালার কাছে,
নীরব আত্মসমর্পনে।
গলায় দলা-পাকা কান্নারা
ডুকরে উঠুক।
আঁধারে কুয়াশারা ঢেকে দিক বেহালা-বাদককে,
গোপন বাগানে অন্ধতার
একান্ত দরকার।


Comments

2 responses to “গোপন বাগানের ডাক”

  1. বাহ! দারুণ কথামালা।
    শুভেচ্ছা আপনাকে।

    1. আপনাকেও ধন্যবাদ 🙂

Leave a Reply to সুখেন্দু বিশ্বাস Cancel reply

Your email address will not be published. Required fields are marked *