আকাশের দূর্গ

মেঘ, সে তো আকাশের দূর্গেতে থাকে,
বৃষ্টিতে ভেজা পাখি কাকে যেন ডাকে।
মাটি খুঁড়ে জেগে কেউ ভেসে ভেসে চলে
দেবী হাওয়া এসে কানে গোপনে কী বলে।

কোন জানালা থেকে কেউ দেয় উঁকি,
মনে হয় দূরে বন জলরঙে আঁকি।
রাতে যদি পাওয়া যায় কামিনীর ঘ্রাণ,
দূরে থাক নগরীর বিপনী-বিতান।

জাদু সুরে যন্ত্রী একা বাজনা বাজায়,
ভুলে যদি সেই চোখ আবার তাকায়?
গোপন বাগানে যদি দেয়া যায় ডুব,
হৃদয় আবার তবে মুচড়ে উঠুক।


Comments

3 responses to “আকাশের দূর্গ”

  1. কবিতাও লেখেন!

    1. কদাচিৎ ভাব ধরে আর কি!

  2. জনৈক ব্যক্তি Avatar
    জনৈক ব্যক্তি

    ভীষণ সুন্দর কবিতা। বিশেষ করে এই লাইনগুলো:
    “কোন জানালা থেকে কেউ দেয় উঁকি,
    মনে হয় দূরে বন জলরঙে আঁকি।
    রাতে যদি পাওয়া যায় কামিনীর ঘ্রাণ,
    দূরে থাক নগরীর বিপনী-বিতান।”

Leave a Reply to আরাফাত রহমান Cancel reply

Your email address will not be published. Required fields are marked *