-
The Lord of the Rings ট্রিলজি পাঠ
(সতর্কতা: স্পয়লার) দ্যা লর্ড অব দ্য রিঙস ট্রিলজির তিনটি সিনেমার কথা কে না জানে? এই তিনটি সিনেমার একটা বৈশিষ্ট্য হলো সবার সময়দৈর্ঘ্যই সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো। সাধারণত ইংরেজি ছবি এতো বড়ো হয় না, সর্বোচ্চ দেড়-দুই ঘন্টা। এতো সময় নিয়ে তিনটি ছবি দেখে বোঝাটা তেমন একটা সহজ নয়। প্রথম দেখার সময় আমিও বুঝতে পারিনি।…
-
[বাঁশী] Always with Me
Spirited Away মুভিটা আবার দেখলাম, ঈদের মধ্যে। যে মুভি ভালো লাগে সেটা বার বার দেখা যায়। এনিমেটার মূল নায়ক-নায়িকারা ভূত হলেও মুভটা ভৌতিক নয়। গল্পের প্লটে ছোট্ট একটা মেয়ের (যাকে দেখলে আমার এক ভাগ্নীর কথা মনে হয়) ভূতেদের রাজপ্রাসাদে আটকে পড়ে যাওয়ার কাহিনী বয়ান করেন মায়াজাকি। ভূতেদের কাজ ছুটিতে ঘুরতে আসা দেবতাদের আয়াশের ব্যবস্থা করা।…
-
[বাঁশী] আমার পরাণ যাহা চায়
একসময়, বছর দুই আগে, বৈঠকীতে যখন বাঁশি শিখতাম ওস্তাদের কাছে, তখন বংশী বিভাগের একমাত্র ছাত্র ছিলাম, বাকি সবাই বেহালার। তখন প্রায়ই সোমবার বিকেলে দাদার কাছে পাঠ নিয়ে সন্ধ্যায় টিএসসির মাঠে-বারান্দায় গোল হয়ে কখনো যুগলবন্দী হয়ে বা কখনো সমবেত ঐকতান তুলতাম বিভিন্ন বয়সের সহপাঠী আমরা, সে এক আনন্দের সময়। এখন সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই।…
-
[বাঁশী] মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
এটা ছিলো সাউন্ডক্লাউডে তোলা আমার প্রথম বাজনা। বাঁশী শিখেছি প্রায় দুই বছরের মতো। তারপর আরো দুই বছর কেটে যায় নিজের মতো করে বাজিয়ে। কিন্তু আসলে দুই বছরে কিছু শেখা হয় না। আবারো শেখা শুরু করবো আশা করি। এই গানটা তুলেছিলাম বৈঠকীতে (টিএসসি-র একটি সংগীত শেখার সংগঠন) যখন প্রথম বাঁশী শেখা শুরু করি তখন, গানটা উঠাই…
-
বায়োইনফরমেটিকস, পাইথন ও অন্যান্য
বায়োইনফরমেটিকস কি পৃথিবীতে একটা সময় পর পর উৎপাদন পদ্ধতিতে পরিবর্তন আসে। সভ্যতা কম খরচে, পরিবেশের কম ক্ষতি করে আরো বেশি উৎপাদনের পদ্ধতি খুঁজে বের করে প্রতিনিয়ত। এই মুহূর্তে পৃথিবীতে এইরকম একটা পরিবর্তন চলছে। গত শতাব্দী ছিলো পদার্থ আর রসায়নবিজ্ঞানের। এখন পৃথিবীতে জয়জয়কার জৈবপ্রযুক্তির। জৈবপ্রযুক্তির রাজপ্রাসাদের সদর দরজা হলো মলিকুলার বায়োলজি বা অনুপ্রাণবিজ্ঞান। অণুপ্রাণবিজ্ঞান কাজ করে…
-
যদি কেউ ডাক দেয়
কেউ ডাক দেবে ভেবে বসে বসে থাকা যদি কেউ ডাক দেয়, অধীর হয়েছি সবাই। গুজব চলে ছেঁড়া শব্দে হঠাৎ সচকিত কানাকানি চলে কেউ কি ডাক দেয়, ডাক দেয়? কেবল আশায় অাশায় ক্লান্ত সময় পার ইতস্তত ছায়ার ফাঁকে আলো কেবল চোখ ঝলসিয়েই যায় পথ দেখায় না পথ দেখায় না তাই একা বসে থাকা বৃথাই বসে থাকা…
-
পদার্থবিদ্যার বিবর্তনে বিহ্বল ঈশ্বর
একটা সময় ছিলো। তখন ঈশ্বরকেই সবকিছু সামলাতে হতো। মহাসাগরের তলদেশে কোন পোকা আর উল্কাবৃষ্টি, গ্রহনক্ষত্রের চলাফেরা – সবকিছু তিনিই চালাতেন।মধ্যে শোনা গেলো, তিনি নাকি কিছু নিয়ম তৈরি করে দিয়েছেন। সেই নিয়মেই জগতটা বেশ ঘুরপাক খাচ্ছে। অতীত-বর্তমান-ভবিষ্যত বলে দেয়া সম্ভব। শুধু চলকগুলোর মান ঠিকঠাক মতো বলে দিতে হবে। মহাবিশ্বকে যান্ত্রিক করে দিয়ে, ঈশ্বরের হাতে তখন অসীম…
-
আকাশের দূর্গ
মেঘ, সে তো আকাশের দূর্গেতে থাকে, বৃষ্টিতে ভেজা পাখি কাকে যেন ডাকে। মাটি খুঁড়ে জেগে কেউ ভেসে ভেসে চলে দেবী হাওয়া এসে কানে গোপনে কী বলে। কোন জানালা থেকে কেউ দেয় উঁকি, মনে হয় দূরে বন জলরঙে আঁকি। রাতে যদি পাওয়া যায় কামিনীর ঘ্রাণ, দূরে থাক নগরীর বিপনী-বিতান। জাদু সুরে যন্ত্রী একা বাজনা বাজায়, ভুলে…
-
আমার ছেলেবেলা – ১
নারায়ণগঞ্জের পাগলায় একরুমের বাসাটা তার সাদা দেয়ালে গহীন অরণ্য। তাতে আনাগোনা ছিল বাঘ আর সিংহের। কবে যেন দলছুট এক ক্যাঙারু, যোগ দিলো তাদের সাথে। আর ছিলো খরগোশ। সত্যিকারের, জীবন্ত কিন্তু খাঁচার ভেতর। ছিল এক বাঁদরের মুখোশ, কাগুজে অরণ্য, ফুলের রেণু। ডেকসেটে ইক্যুলাইজার দেখে বিস্মিত এক বালক। আমার জীবনের প্রিয় একটি বছর।
-
কৃত্রিম জীবনের পথে :: ভূমিকার কথা
গত বছর এলএইচসি (লার্জ হেড্রন কলাইডর) পৃথিবীর মনোযোগ কেড়ে নিয়েছিল। এবছরও কৃত্রিম প্রাণ সবার আকর্ষণের কেন্দ্র। মোটামুটি একসপ্তাহ আগে এই গবেষণার ফলাফল সবার সামনে এলো। যদিও কাজ শুরু হয়েছে ১৯৯৫ সালে, শেষ হয়েছে এখন হতে ছয়মাস আগেই। এই মুহুর্তে, এখন প্রফেশনালদের পাশাপাশি অনেক উৎসাহীরা পড়ে আছে ইন্টারনেটে, ঘাঁটছে এ বিষয়ক তথ্য। বাংলাতেও দেখলাম বেশ কয়েকটা…