সদর দরজা

(প্রায়) সকল জীব যন্ত্র তৈরি কোষ দিয়ে। জীব যন্ত্র আর কিছু না, যা কিছু বেঁচে আছে, যারা বেঁচে আছে অর্থাৎ বায়োলজিক্যাল সিস্টেম। কোষ হলো জীবের গঠন একক। কোষ দুই রকম হতে পারে। আদিমকোষী (প্রোক্যারিয়ট) আর প্রকৃতকোষী (ইউক্যারিয়ট)। প্রকৃতকোষী আদিমকোষীর চাইতে গড়ে দশগুনের চাইতে বড়ো। কারা প্রকৃতকোষী? মানুষ সহ চোখে দেখা যায় সকল জীব। বাকি থাকে পৃথিবীর সেইসব গর্বিত সদস্য যাদের কি না অণুবীক্ষণে দেখতে হয়। তাদের বেশ একটা অংশ প্রকৃতকোষী। বাকিরা হলেন ব্যাক্টেরিয়া আর আর্কিয়া। উনারা হলেন আদিমকোষী।

দুঃখিত, আপনার লিঙ্কটি আপনাকে কোন ভুল জায়গায় নিয়ে আসে নি। এই পাতাটাই যুক্তি-তর্ক-গল্পের হোমপেজ। No Missing Link.

ব্যাক্টেরিয়ারা আদিম কোষী হতে পারেন, উন্নত প্রকৃত কোষীর চাইতে দশগুণ ছোট হতে পারেন। কিন্তু জেনে রাখুন, আপনার শরীরে যতগুলো কোষ আছে, তার চাইতে দশগুণ ব্যাক্টেরিয়া আপনার শরীরের মধ্যেই বসবাস করছে!

 

<=
যুক্তি-তর্ক-গল্পে স্বাগত জানাই।

যারা বলেন বাংলাভাষায় বিজ্ঞান চর্চা করা যায় না তারা হয় বাংলা জানেন না অথবা বিজ্ঞান বোঝেন না। সত্যেন বসু