Category: বিস্ত্রস্ত

  • অতীতের আলো

    ধূলি আর ধোঁয়ার কুয়াশায় মলিন আকাশটা শহুরে আলোর হট্টগোলে জর্জরিত হয়তো – কৃষ্ণপক্ষের ফালি চাঁদটা সরে গেছে আকাশের একপাশে। উদ্ধত টাওয়ারের মাথায় লাল আলো – নাকি লোহিত বামন তারা সে এক? ভ্রম হয়- তবু একাকী উজ্জ্বলতায় একটি নক্ষত্র হয়তো চোখে পড়ে। শরতের দক্ষিণ আকাশে। তার এই আলোর যাত্রা শুরু হয়েছিলো কত লক্ষ বছর আগে? পৃথিবীতে…

  • বইতমামী ২০১৪

    ২০১৪-র শুরুতে ঠিক করেছিলাম প্রতি মাসে অন্তত একটা করে বই পড়বো। ‪#‎ছফা‬ – আলী কেনান – মরণবিলাস – অলাতচক্র ‪#‎সেলফহেলপ‬ – Eat That Frog (Tracy) – The Tao of Badass (Pellicer) ‪#‎শাহাদুজ্জামান‬ – একজন গল্পকারের গল্প নিয়ে গল্প – আমস্টারডাম ডায়েরী ‪#‎Tolekein‬ – The Fellowship of The Ring – The Two Towers – The Return…

  • গোপন বাগানের ডাক

    ঐ দূরে বাগানে কার বেহালা কেঁদে কেঁদে চলছে, ডাক আসে। গোপন বাগান থেকে ডাক আসে, সেখানে বেজে ওঠে অচেনা করুণ সুর, ঝড়া পাতারা দুমরে-মুচড়ে যায়, চাঁদ নেই বলে নদীও রূপালী আয়না হয়ে ওঠে না। গোপন বাগান বেহালার ছড়া হৃদয়ে অস্ত্রোপচার চালায়, বাগানে চলে মুগ্ধতা আর বিভ্রমের সহবাস, নেই রাগমোচনের ক্লান্তি, মায়ারা সেখানে ছলনা করে না।…

  • যদি কেউ ডাক দেয়

    কেউ ডাক দেবে ভেবে বসে বসে থাকা যদি কেউ ডাক দেয়, অধীর হয়েছি সবাই। গুজব চলে ছেঁড়া শব্দে হঠাৎ সচকিত কানাকানি চলে কেউ কি ডাক দেয়, ডাক দেয়? কেবল আশায় অাশায় ক্লান্ত সময় পার ইতস্তত ছায়ার ফাঁকে আলো কেবল চোখ ঝলসিয়েই যায় পথ দেখায় না পথ দেখায় না তাই একা বসে থাকা বৃথাই বসে থাকা…

  • পদার্থবিদ্যার বিবর্তনে বিহ্বল ঈশ্বর

    একটা সময় ছিলো। তখন ঈশ্বরকেই সবকিছু সামলাতে হতো। মহাসাগরের তলদেশে কোন পোকা আর উল্কাবৃষ্টি, গ্রহনক্ষত্রের চলাফেরা – সবকিছু তিনিই চালাতেন।মধ্যে শোনা গেলো, তিনি নাকি কিছু নিয়ম তৈরি করে দিয়েছেন। সেই নিয়মেই জগতটা বেশ ঘুরপাক খাচ্ছে। অতীত-বর্তমান-ভবিষ্যত বলে দেয়া সম্ভব। শুধু চলকগুলোর মান ঠিকঠাক মতো বলে দিতে হবে। মহাবিশ্বকে যান্ত্রিক করে দিয়ে, ঈশ্বরের হাতে তখন অসীম…

  • আকাশের দূর্গ

    মেঘ, সে তো আকাশের দূর্গেতে থাকে, বৃষ্টিতে ভেজা পাখি কাকে যেন ডাকে। মাটি খুঁড়ে জেগে কেউ ভেসে ভেসে চলে দেবী হাওয়া এসে কানে গোপনে কী বলে। কোন জানালা থেকে কেউ দেয় উঁকি, মনে হয় দূরে বন জলরঙে আঁকি। রাতে যদি পাওয়া যায় কামিনীর ঘ্রাণ, দূরে থাক নগরীর বিপনী-বিতান। জাদু সুরে যন্ত্রী একা বাজনা বাজায়, ভুলে…

  • আমার ছেলেবেলা – ১

    নারায়ণগঞ্জের পাগলায় একরুমের বাসাটা তার সাদা দেয়ালে গহীন অরণ্য। তাতে আনাগোনা ছিল বাঘ আর সিংহের। কবে যেন দলছুট এক ক্যাঙারু, যোগ দিলো তাদের সাথে। আর ছিলো খরগোশ। সত্যিকারের, জীবন্ত কিন্তু খাঁচার ভেতর। ছিল এক বাঁদরের মুখোশ, কাগুজে অরণ্য, ফুলের রেণু। ডেকসেটে ইক্যুলাইজার দেখে বিস্মিত এক বালক। আমার জীবনের প্রিয় একটি বছর।

  • কবিতার আবার নাম দিতে হয় নাকি?

    আজ উত্তর কোণে হঠাৎ কালো মেঘেদের সংখ্যাবৃদ্ধি ঝড়ের পূর্বাভাস দমকা হাওয়া। চারপাশ আন্দোলিত, আলোড়িত। তখন আমরা মধ্যবিত্ত জানলা বন্ধ করতে ত্রস্ত্।