Category: বাজনা

  • মনে কী দ্বিধা রেখে গেলে চলে

    এক–একটা সময় আসে। দ্বিধার। কথাটা কি বলা ঠিক হবে? সে কি ভাবলো? তার মনে কোন কথা অনুক্ত রয়ে গেছে? চিন্তাটা মনের মধ্যে খচখচ করতে থাকে। সহজে প্রকাশ করা যায় না। উড়েও দেয়া যায় না। তার না–বলা–কথা হয়তো ভাবভঙ্গী দিয়ে প্রকাশিত হয়। কিছুটা। তবুু বিষয়টা আবছায়া আড়ালে থেকে যায়। পরিস্কার হয় না। চোখ কি কথা বলে?…

  • বাঁশিতে “বড়ো আশা করে এসেছি গো”

    মাস্টার্স শেষ, থিসিস শেষ, রেজাল্টের জন্য বসে আছি, তিন মাস হয়ে গেলো এরপর, রেজাল্ট দিবে দিবে করেও দিচ্ছে না। এদিকে অনেকগুলো সার্কুলার ফসকে গেল। অন্যদিকে কিছুই ঠিক মতো গোছাতে পারছিনা, জিআরইর প্রস্তুতি নেয়া দরকার, কিন্তু পড়াশুনা একেবারে শিকোয়, লেখালেখিও হচ্ছে না; সাপ্তাহিক একটা পরিকল্পনা করি, তারো কোন বাস্তবায়ন হয় না তেমন একটা। সবমিলিয়ে খুব খারাপ…

  • [বাঁশী] Always with Me

    Spirited Away মুভিটা আবার দেখলাম, ঈদের মধ্যে। যে মুভি ভালো লাগে সেটা বার বার দেখা যায়। এনিমেটার মূল নায়ক-নায়িকারা ভূত হলেও মুভটা ভৌতিক নয়। গল্পের প্লটে ছোট্ট একটা মেয়ের (যাকে দেখলে আমার এক ভাগ্নীর কথা মনে হয়) ভূতেদের রাজপ্রাসাদে আটকে পড়ে যাওয়ার কাহিনী বয়ান করেন মায়াজাকি। ভূতেদের কাজ ছুটিতে ঘুরতে আসা দেবতাদের আয়াশের ব্যবস্থা করা।…

  • [বাঁশী] আমার পরাণ যাহা চায়

    একসময়, বছর দুই আগে, বৈঠকীতে যখন বাঁশি শিখতাম ওস্তাদের কাছে, তখন বংশী বিভাগের একমাত্র ছাত্র ছিলাম, বাকি সবাই বেহালার। তখন প্রায়ই সোমবার বিকেলে দাদার কাছে পাঠ নিয়ে সন্ধ্যায় টিএসসির মাঠে-বারান্দায় গোল হয়ে কখনো যুগলবন্দী হয়ে বা কখনো সমবেত ঐকতান তুলতাম বিভিন্ন বয়সের সহপাঠী আমরা, সে এক আনন্দের সময়। এখন সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই।…

  • [বাঁশী] মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো

    এটা ছিলো সাউন্ডক্লাউডে তোলা আমার প্রথম বাজনা। বাঁশী শিখেছি প্রায় দুই বছরের মতো। তারপর আরো দুই বছর কেটে যায় নিজের মতো করে বাজিয়ে। কিন্তু আসলে দুই বছরে কিছু শেখা হয় না। আবারো শেখা শুরু করবো আশা করি। এই গানটা তুলেছিলাম বৈঠকীতে (টিএসসি-র একটি সংগীত শেখার সংগঠন) যখন প্রথম বাঁশী শেখা শুরু করি তখন, গানটা উঠাই…