এটা ছিলো সাউন্ডক্লাউডে তোলা আমার প্রথম বাজনা। বাঁশী শিখেছি প্রায় দুই বছরের মতো। তারপর আরো দুই বছর কেটে যায় নিজের মতো করে বাজিয়ে। কিন্তু আসলে দুই বছরে কিছু শেখা হয় না। আবারো শেখা শুরু করবো আশা করি। এই গানটা তুলেছিলাম বৈঠকীতে (টিএসসি-র একটি সংগীত শেখার সংগঠন) যখন প্রথম বাঁশী শেখা শুরু করি তখন, গানটা উঠাই নিজেই, স্বরলিপি দেখে দেখে। এর প্রচ্ছদে পেছনের বাঁশুরিয়া আমিই, গত ফেব্রুয়ারিতে এক ঝড়ের রাতে লোডশেডিঙে ক্যামেরায় পনের সেকেন্ড এক্সপোজার দিয়ে অন্ধকারে তোলা।
গানের লিরিক:
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো,
দোলে মন দোলে অকারণ হরষে।
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে।।
তাহারে দেখি না যে দেখি না,
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
বাজে অলখিত তারি চরণে
রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি।।
গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা।
উড়ে যায় বাদলের এই বাতাসে
তার ছায়াময় এলোকেশ আকাশে।
সে যে মন মোর দিল আকুলি
জল-ভেজা কেতকীর দূর সুবাসে।।
Leave a Reply