কেউ ডাক দেবে ভেবে বসে বসে থাকা
যদি কেউ ডাক দেয়,
অধীর হয়েছি সবাই।
গুজব চলে
ছেঁড়া শব্দে হঠাৎ সচকিত
কানাকানি চলে
কেউ কি ডাক দেয়, ডাক দেয়?
কেবল আশায় অাশায় ক্লান্ত সময় পার
ইতস্তত
ছায়ার ফাঁকে আলো কেবল চোখ ঝলসিয়েই যায়
পথ দেখায় না পথ দেখায় না
তাই
একা বসে থাকা
বৃথাই বসে থাকা
যদি কেউ ডাক দেয়
Leave a Reply