The Accidental Species | বিবর্তনের শ্রেষ্ঠ পরিণতি নয় মানুষ

The Accidental Species: Misunderstandings of Human EvolutionThe Accidental Species: Misunderstandings of Human Evolution by Henry Gee

বিবর্তনের বই পড়তে গিয়ে আমরা একটা গল্প আশা করি যেখানে মানুষ হবে কেন্দ্রীয় চরিত্র, আর জীবজগতের উন্নতির শীর্ষে অবস্থান হচ্ছে এই প্রজাতির। আমরা যে আসলে বিবর্তনকে কতটা ভুল বুঝি, তারই প্রকাশ হচ্ছে এই আশাবাদ। হেনরি জি, বিজ্ঞানের গবেষণা জার্নাল নেচারের সিনিয়র সম্পাদক, এই ভুল ভাবনাকে ভেঙেছেন তার “দ্য এক্সিডেন্টাল স্পিশিস” বইটিতে। বইটির ভাষা বেশ কঠিন লেগেছে; লেখকের বক্তব্যগুলোও বেশ জটিল লেগেছে বুঝতে। তবে প্রকৃতি-পাঠের সময় মানব-কেন্দ্রিক যে দৃষ্টিভঙ্গি আমরা বজায় রাখি, সেটাতেই মৌলিক প্রশ্ন তুলেছেন তিনি। বলে রাখা ভালো, ক্রিয়েশনিস্টরা যদিও লেখককে উদ্ধৃত করেন বিবর্তনকে ভুল প্রমাণ করার জন্য, লেখক পরিস্কার করে দিয়েছেন যে বিবর্তনের বাস্তবতা নিয়ে জীববিজ্ঞানের জগতে কোন দ্বিধা নেই। সব মিলিয়ে বলবো, পাঠকের মনে জীববিজ্ঞানের বিভিন্ন দার্শনিক চিন্তার উদ্রেক ঘটানোর জন্য বইটা দারুণ।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *